ধান কাটা শুরুর আগেই ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

কালবৈশাখী ঝড় ও টানা বৃষ্টিতে ঝালকাঠি জেলার বিস্তীর্ণ এলাকার বোরো ধানক্ষেত পানিতে তলিয়ে গেছে।বৃহস্পতিবার সদর উপজেলা দেখাগেছে কোথাও

2026-05-07T13:33:06+00:00
2026-05-07T13:33:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধান কাটা শুরুর আগেই ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১:৩৩ পিএম   (ভিজিট : ৮৩)
ধান কাটা শুরুর আগেই ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
X

ধান কাটা শুরুর আগেই ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত

কালবৈশাখী ঝড় ও টানা বৃষ্টিতে ঝালকাঠি জেলার বিস্তীর্ণ এলাকার বোরো ধানক্ষেত পানিতে তলিয়ে গেছে।

বৃহস্পতিবার সদর উপজেলা দেখাগেছে কোথাও আধাপাকা ধান মাটিতে লুটিয়ে পড়েছে, আবার কোথাও পুরো ক্ষেত ডুবে গেছে, ফলে কৃষকদের বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

জেলায় চলতি মৌসুমে ১৩ হাজার ৮২৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যার মধ্যে এখন পর্যন্ত মাত্র ৬৯২ হেক্টরের ধান কাটা সম্পন্ন হয়েছে। শেষ সময়ে প্রাকৃতিক দুর্যোগে অধিকাংশ ক্ষেত ক্ষতির মুখে পড়েছে।

সদর উপজেলার কৃষকরা জানান, অতিবৃষ্টিতে তার ব্রি-৭৪সহ বিভিন্ন জাতের ধান পানিতে তলিয়ে গেছে, ফলে ফসল ঘরে তোলা অনিশ্চিত হয়ে পড়েছে।

কৃষি বিভাগ জানায়, মাঠপর্যায়ে কৃষকদের দ্রুত পাকা ধান কাটার পরামর্শ দেওয়া হচ্ছে। বর্তমানে ৯টি কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা চলছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

উৎপাদন খরচ বৃদ্ধি, জ্বালানি সংকট ও প্রাকৃতিক দুর্যোগে ঝালকাঠির কৃষকেরা এবার বোরো মৌসুমে বড় লোকসানের শঙ্কায় রয়েছেন।

বিনয়কাঠির এক কৃষক বলেন,আমার দেড়বিঘা সম্পত্তির ধান শুয়ে পড়েছে। আমার অনেক ক্ষতি হয়েগেছে খুব ভালো ফসল ছিলো। আমার পুরো ফসল নস্ট হয়েগেছে।

অপর কৃষকরা বলেন,আমার ৪কাঠা জমির ধান পানিতে তলিয়ে গেছে। এবার মাথায় হাত কি করবো জানি না। 

ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহমদ জানিয়েছেন, কালবৈশাখী ও টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার বোরো ধানের মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত নির্দিষ্ট পরিমাণ ক্ষয়ক্ষতির শতকরা হার বা হেক্টরভিত্তিক চূড়ান্ত হিসাব প্রকাশ করা হয়নি। তিনি বলেন, পরিপক্ব ধান দ্রুত কেটে ফেলার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে এবং মাঠপর্যায়ে কৃষি বিভাগের নজরদারি অব্যাহত রয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy