ভাঙ্গুড়ায় রাতের আঁধারে চলছে অবৈধ ভাবে মাটি কাটার মহোৎসব

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

আইন-আদালত

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া চরপাড়া গ্রামে চলছে ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে গভীর রাত পর্যন্ত ভেকুযন্ত্র

2026-05-07T14:07:45+00:00
2026-05-07T14:07:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাঙ্গুড়ায় রাতের আঁধারে চলছে অবৈধ ভাবে মাটি কাটার মহোৎসব
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ২:০৭ পিএম   (ভিজিট : ৯৭)
ভাঙ্গুড়ায় রাতের আঁধারে চলছে অবৈধ ভাবে মাটি কাটার মহোৎসব
X

ভাঙ্গুড়ায় রাতের আঁধারে চলছে অবৈধ ভাবে মাটি কাটার মহোৎসব

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া চরপাড়া গ্রামে চলছে ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে গভীর রাত পর্যন্ত ভেকুযন্ত্র দিয়ে মাটি কাটার মহোৎসব। কর্তৃপক্ষকে অবগত করা হলেও অদৃশ্য কারণে নিচ্ছেন না কোন ব্যবস্থা।

অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে। প্রশাসনের নজর এড়িয়ে প্রায় দু'সপ্তাহ যাবত এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা।

সরেজমিন ঘুরে জানা যায়, উপজেলার পাটুলিপাড়া চরপাড়া এলাকায় চরপাড়া ফসলী মাঠে সুযোগ বুঝে দিনে অর্থবা সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত স্কেভেটর / ভেকু (খননযন্ত্র) ব্যবহার করে ফসলি জমি থেকে মাটি কেটে তা কয়েকটি ইঞ্জিন চালিত (স্থানীয়ভাবে যা ‘কুত্তা গাড়ি’  বা কুতুব গাড়ি নামে পরিচিত) গাড়ি দিয়ে ফরিদপুর ইটভাটা ও আশপাশের এলাকায় বিক্রি করা হচ্ছে। 

জনশ্রুতিতে রয়েছে এ কাজের সাথে পাটুলিপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে ইকবাল হোসেন স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন মহলকে ম্যানেজের দায়িত্ব রয়েছেন। স্থানীয় একাধিক ব্যক্তি জানান,খননকৃত মাটি ফরিদপুরের সাইদুল ইসলামের নামের মাটি ব্যবসায়ীর নিকট তিনি বিক্রয় করছেন।খননকৃত হাজার হাজার ঘনফুট মাটি পরিবহনে কুত্তাগাড়ী ব্যবহার করার ফলে সরকারি কাঁচা-পাকা রাস্তাসমূহের বেহাল দশার সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দা জানান, বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.আরিফুজ্জামান জানান, অবৈধভাবে মাটি কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy