জাবিতে ছাত্রদলের উদ্যোগে বাস ট্র্যাকিং অ্যাপ উদ্বোধন

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম চালু করা হয়েছে। প্রাথমিকভাবে দুইটি বাসে পাইলট প্রকল্প শুরু হয়েছে, পর্যায়ক্রমে সব বাসে যুক্ত করা হবে।

2026-05-07T14:22:22+00:00
2026-05-07T14:22:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষার্থীদের যাতায়াতে নতুন মাত্রা:
জাবিতে ছাত্রদলের উদ্যোগে বাস ট্র্যাকিং অ্যাপ উদ্বোধন
জাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ২:২২ পিএম   (ভিজিট : ১০৫)
জাবিতে ছাত্রদলের উদ্যোগে বাস ট্র্যাকিং অ্যাপ উদ্বোধন
X

জাবিতে ছাত্রদলের উদ্যোগে বাস ট্র্যাকিং অ্যাপ উদ্বোধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী করতে ‘লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম’ চালু করেছে শাখা ছাত্রদল।


আজ বৃহস্পতিবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বর সংলগ্ন রাস্তায় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এর উদ্বোধন করেন।


জানা গেছে, প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে বিশ্ববিদ্যালয়ের দু’টি বাসে এই প্রযুক্তি চালু হয়েছে। পরে ধারাবাহিকভাবে সব বাসে এটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইল ফোনের মাধ্যমে বাসের অবস্থান তাৎক্ষণিকভাবে দেখতে পারবেন। এছাড়া বাসের নির্দিষ্ট স্টপেজে পৌঁছানোর সময় এবং কোনো কারণে বাস দেরি করলে নোটিফিকেশনের সুবিধাও থাকবে। এতে শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা সহজ হবে এবং যাতায়াত আরো স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


শাখা ছাত্রদলের সদস্য ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের সভাপতি মেহেদি হাসান ইমন বলেন, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের শিক্ষার্থীরা পরিবহন ব্যবস্থার অনিশ্চয়তার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বাস কখন কোথায় অবস্থান করছেÑ এই মৌলিক তথ্যের অভাবে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, ক্লাস ও একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এজন্যই এ উদ্যোগ।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এই দৈনন্দিন দুর্ভোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল অতীতের মতোই শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে দৃঢ়ভাবে কাজ করে যাবে। একটি আধুনিক, শিক্ষার্থী-বান্ধব, সুশৃঙ্খল ও কার্যকর ক্যাম্পাস গড়ে তুলতে ছাত্রদল সর্বদা অঙ্গীকারবদ্ধ এবং এই লক্ষ্য অর্জনে আগামীতে প্রয়োজনীয় সব উদ্যোগ নিতে প্রস্তুত।


শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, পরীক্ষামূলকভাবে বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে এই প্রযুক্তি চালু করা হচ্ছে। পরবর্তীতে পর্যায়ক্রমে সব বাসে এটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করে তাৎক্ষণিকভাবে বাসের অবস্থান জানতে পারবেন। পাশাপাশি বাস নির্দিষ্ট স্টপেজে কখন পৌঁছাবে এবং কোনো কারণে বিলম্ব হলে সে সম্পর্কেও নোটিফিকেশন পাওয়া যাবে। এর ফলে শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা আরও সহজ হবে এবং যাতায়াত ব্যবস্থা স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ হবে বলে আমরা আশা করছি।


উদ্বোধনের সময় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, শিক্ষার্থীদের যাতায়াতজনিত ভোগান্তি কমাতে এ ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। মূলত এ ধরনের সেবা নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের হলেও শিক্ষার্থীদের স্বার্থে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল যে উদ্যোগ নিয়েছেÑ তা অবশ্যই প্রশংসনীয়। আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।





  বিষয়:   জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  জাবি  বাস ট্র্যাকিং সিস্টেম  লাইভ বাস ট্র্যাকিং  ছাত্রদল 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy