বাউয়েট কাপ ফুটবল টুর্ণামেন্টে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়ন

বুলেটিন ডেস্ক

শিক্ষা

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে বাউয়েট কাপ ফুটবল টূর্ণামেন্ট ২০২৬ ফাইনাল ম্যাচ সিভিল ইঞ্জিনিয়ারিং

2026-05-07T15:12:23+00:00
2026-05-07T15:12:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাউয়েট কাপ ফুটবল টুর্ণামেন্টে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়ন
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৩:১২ পিএম   (ভিজিট : ৬৬)
বাউয়েট কাপ ফুটবল টুর্ণামেন্টে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়ন
X

বাউয়েট কাপ ফুটবল টুর্ণামেন্টে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়ন

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড  টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে বাউয়েট কাপ ফুটবল টূর্ণামেন্ট ২০২৬ ফাইনাল ম্যাচ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং আইন ও বিচার বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৬ মে) বাউয়েট কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত সম্পূর্ণ ম্যাচ এবং নির্ধারিত  অতিরিক্ত সময় খেলা হওয়ার পর ১-১ গোলে সমতা থাকে এবং খেলা টাইব্রেকারে গড়ায়। আইন ও বিচার বিভাগ টাইব্রেকারে ২-১ গোলে জয়লাভ করেছে। 
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ-তানিম (এলএলবি-১৭ ব্যাচ), ম্যান অব দ্যা টূর্ণামেন্ট এবং টপ স্কোরার - সিয়াম (এলএলবি - ২১ ব্যাচ), এবং বেস্ট গোলকিপার-সালমান (সিই-২১ ব্যাচ)। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী বিভাগের শিক্ষার্থীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

টানটান উত্তেজনাপূর্ণ এই খেলা উপভোগ করেন বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক মন্ডলী, কর্মকর্তা এবং ছাত্র-ছাত্রীরা। 






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy