কালিয়ায় কৃষক সমিতির উদ্যোগে ধান কাটা উৎসব

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নে ধান কাটা উৎসবের মধ্য দিয়ে প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কৃষক সমিতি।বৃহস্পতিবার (৭

2026-05-07T15:32:03+00:00
2026-05-07T15:32:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিয়ায় কৃষক সমিতির উদ্যোগে ধান কাটা উৎসব
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৩:৩২ পিএম   (ভিজিট : ৬৮)
কালিয়ায় কৃষক সমিতির উদ্যোগে ধান কাটা উৎসব
X

কালিয়ায় কৃষক সমিতির উদ্যোগে ধান কাটা উৎসব

নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নে ধান কাটা উৎসবের মধ্য দিয়ে প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কৃষক সমিতি।

বৃহস্পতিবার (৭ মে) উপজেলার টোনা মাঠে সংগঠনটির খাশিয়াল ইউনিয়ন শাখার উদ্যোগে তৃতীয়বারের মতো এ ধান কাটা উৎসব  আয়োজন করা হয়।

উদ্যোগের আওতায় ইউনিয়নের ১৫ জন প্রান্তিক কৃষকের ৩০০ শতক জমির পাকা ধান কেটে দেন কৃষক সমিতির কর্মীরা। এতে অংশ নেন সংগঠনের ৫০ জন নেতা-কর্মী।

সম্মিলিত এই শ্রমদানের ফলে স্বল্প সময়ে কৃষকদের জমির ধান ঘরে তুলতে পারবে। ধান কাটার এই কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। 

কৃষক শিমুল মোল্লা বলেন, শ্রম সংকট ও বাড়তি খরচের কারণে আমরা সময়মতো ধান কাটতে পারছি না। এমন সময়ে কৃষক সমিতির এই উদ্যোগ আমাদের জন্য বড় উপকার হইছে।

কৃষক তৈয়েবুর রহমান বলেন, কৃষক সমিতির উদ্যোগে আমার ধান কাটার ব্যাবস্থা হইছে। কিন্তু বাজারে সরকারি  দামের থেকে দাম কম। সরকার যদি আমার থেকে সরাসরি ধান কিনতো তাহলে আমি সঠিক দাম পাতাম।

এ সময় কৃষক সমিতির নড়াইল জেলা কমিটির নেতা ও খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরকত উল্লাহ বলেন, তৃতীয়বারের মতো এ ধান কাটা উৎসব  আয়োজন করা হয়েছে। প্রান্তিক কৃষকদের সহযোগিতা করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। কৃষকের পাশে থেকে উৎপাদন কার্যক্রম সচল রাখতে আমরা নিয়মিত এমন সামাজিক ও সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণ করে থাকি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

কালিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান সময়ে কৃষিতে শ্রম সংকট একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় কৃষক সমিতির মতো সংগঠনের স্বেচ্ছাশ্রমভিত্তিক ধান কাটা উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সময়োপযোগী। এতে প্রান্তিক কৃষকরা যেমন সময়মতো ফসল ঘরে তুলতে পারছেন, তেমনি উৎপাদন ব্যয়ও কমছে।

তিনি আরও বলেন, কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধির পাশাপাশি এ ধরনের সামাজিক উদ্যোগ কৃষি খাতকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে কৃষকদের স্বার্থে সরকারি সহায়তা ও এমন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম একসাথে কাজ করলে কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ সুলতান, জেলা নেতা প্রবীর রায়, ইউনিয়ন সভাপতি হারুন খানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে কর্মসূচিতে অংশ নেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy