খাল খনন শুরু হওয়ায় মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক সুদৃঢ় হচ্ছে: এ্যানি

অনলাইন ডেস্ক

সারাবাংলা

মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

2026-05-07T15:40:14+00:00
2026-05-07T15:40:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খাল খনন শুরু হওয়ায় মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক সুদৃঢ় হচ্ছে: এ্যানি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৩:৪০ পিএম   (ভিজিট : ৬৬)
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
X

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

দীর্ঘদিন পর পুনরায় খাল খনন কার্যক্রম শুরু হওয়ায় সাধারণ মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, একই সঙ্গে এ কার্যক্রমের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কৃষি কাজে সহায়তা এবং মৎস্য চাষের সুযোগ বৃদ্ধি পাচ্ছে।

মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (৭ মে) সকালে মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী খাল খনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় হোসেন্দি খালের দুই কিলোমিটার এলাকা খনন হবে। এতে ব্যয় হবে প্রায় ৫০ লাখ টাকা।

মন্ত্রী এ্যানি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। এটি শুধু একটি কর্মসূচি ছিল না, বরং একটি আন্দোলন ও বিপ্লব। আজ আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুনভাবে সেই কার্যক্রম শুরু করেছি, যা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন সম্পন্ন করা গেলে নতুন বাংলাদেশ গড়ে উঠবে।

এর আগে মন্ত্রী উপজেলার বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া এলাকায় কাজলী নদী খননের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় স্থানীয় শিল্পকারখানার বর্জ্যে নদী ভরাট হয়ে যাওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ মুবিনুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।




  বিষয়:   মুন্সীগঞ্জ  গজারিয়া  পানিসম্পদ মন্ত্রী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy