জামালপুরে ধর্ষণসহ পৃথক তিনটি মামলায় ৩ জনের মৃত্যুদন্ড

জামালপুর প্রতিনিধি

আইন-আদালত

জামালপুরে ধর্ষণসহ পৃথক তিনটি মামলায় ৩ জনের মৃত্যুদন্ড, ১ জনের যাবজ্জীবন ও ১ জনকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে

2026-05-07T15:35:49+00:00
2026-05-07T16:10:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জামালপুরে ধর্ষণসহ পৃথক তিনটি মামলায় ৩ জনের মৃত্যুদন্ড
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৩:৩৫ পিএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ৪:১০ পিএম  (ভিজিট : ২১৮)
জামালপুরে ধর্ষণসহ পৃথক তিনটি মামলায় ৩ জনের মৃত্যুদন্ড
X

জামালপুরে ধর্ষণসহ পৃথক তিনটি মামলায় ৩ জনের মৃত্যুদন্ড

জামালপুরে ধর্ষণসহ পৃথক তিনটি মামলায় ৩ জনের মৃত্যুদন্ড, ১ জনের যাবজ্জীবন ও ১ জনকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত ।  

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ  আব্দুর রহিম বৃহস্পতিবার এই আদেশ দেন।

আদালতের পিপি এডভোকেট ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে ইসলামপুর উপজেলার শিলদহ গ্রামে স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় একই বছরের ৫ মে ইসলামপুর থানায় মামলা দায়ের করা হয়।  ৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আসামিদের উপস্থিতিতে আসামি শিপন, ইব্রাহিম ও ইউসুফকে মৃত্যুদন্ড এবং দুই লাখ টাকা করে জরিমানা এবং আসামি সাদিককে বেকসুর খালাস দেন।

মৃত্যুদন্ডপ্রাপ্তরা হচ্ছে- শিলদহ গ্রামের মোঃ আব্দুস সোবাহানের পুত্র মোঃ শিপন (১৯), সিদ্দিক মোল্লার পুত্র মোঃ ইব্রাহিম (২৫) এবং আরমান আলীর পুত্ররমোঃ ইউসুফ আলী (২০)।

একই আদালত জামালপুর সদরের বাঁশচড়া এলাকায় এক কিশোরীকে অপহরণ মামলায় আসামি মাহবুবুল আলম রাব্বিকে যাবজ্জীবন এবং ২ লাখ টাকা জরিমানা করেছে। 

অন্যদিকে দেওয়ানগঞ্জ উপজেলার ভিটাকান্দি গ্রামের কিশোরী লাবণ্য আক্তার ধর্ষণ মামলার রায়ে হৃদয় মিয়াকে ১০ বছর আটকাদেশ দিয়েছে। 








Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy