বেলাবতে ধান ক্ষেত থেকে ট্রলি চালকের মরদেহ উদ্ধার

বেলাব (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর বেলাবো উপজেলার বাজনাব গ্রামের একটি ধান ক্ষেত থেকে রিয়াজুল ইসলাম আপন মিয়া (২৪) নামে এক ট্রলি চালকের

2026-05-07T15:44:11+00:00
2026-05-07T15:44:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেলাবতে ধান ক্ষেত থেকে ট্রলি চালকের মরদেহ উদ্ধার
বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৩:৪৪ পিএম   (ভিজিট : ৫০)
বেলাবতে ধান ক্ষেত থেকে ট্রলি চালকের মরদেহ উদ্ধার
X

বেলাবতে ধান ক্ষেত থেকে ট্রলি চালকের মরদেহ উদ্ধার

নরসিংদীর বেলাবো উপজেলার বাজনাব গ্রামের একটি ধান ক্ষেত থেকে রিয়াজুল ইসলাম আপন মিয়া (২৪) নামে এক ট্রলি চালকের মরদেহ উদ্ধার করেছে বেলাবো থানা পুলিশ। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার বাজনাব এলাকায় বেলাবো শিবপুর সড়কের পাশের একটি ধানের জমি থেকে  তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আপন একই উপজেলার বাজনাব গালর্স স্কুল সংলগ্ন গ্রামের মোস্তু মিয়ার ছেলে। তিনি ট্রলি চালানোর পাশাপাশি কাঠ মিস্ত্রির কাজ করতো বলে জানা গেছে। তার পরিবারের দাবি  আপন কে   হত্যা করে করা   হয়েছে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরাতহাল রিপোর্ট তৈরী করছে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত বেলাবো থানায় কোন মামলা দায়ের করা হয়নি।

নিহতের বাবা মোস্তু মিয়া জানান,রাতে এশারের নামাজের পর তার এক পরিচিত বন্ধুর ডাকে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরদিন সকালে খবর পাই তার লাশ এখানে পড়ে আছে।

বেলাব থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মোঃ নাসির উদ্দীন বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করছি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy