প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৩:৫৫ পিএম (ভিজিট : ২৯৪)

X
ফিলিং স্টেশন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
জামালপুরে পেট্রোল পাম্পে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ওজনে কম দেওয়ায় একটি পেট্রোল পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হযেছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে সদরের সদরের বিনন্দের পাড়া রোকেয়া ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন। এসময় ওজনে কম দেওয়ায় রোকেয়া ফিলিং স্টেশনের মালিক ফেরদৌস হোসেন তালুকদার না থাকায় তার প্রতিনিধি তারেক মাহমুদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি জানান, এই পাম্পে প্রতি ৫ লিটার পেট্রোলে ৫২৬ মিলি লিটার এবং প্রতি ৫ লিটার অকটেনে ৫২০ মিলি লিটার তেল কম দিয়ে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয় হচ্ছিল।
সঠিক ওজন এবং ভেজালমুক্ত জ্বালানি তেল সরবরাহের দাবি ভোক্তাদের।