যৌতুকের দাবিতে স্ত্রীর চুল কেটে নির্যাতন, অবশেষে স্বামী গ্রেফতার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও চুল কেটে দেওয়ার অভিযোগে অভিযুক্ত সেই পাষন্ড স্বামী দ্বীন ইসলামকে গ্রেফতার

2026-05-07T15:48:29+00:00
2026-05-07T15:48:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যৌতুকের দাবিতে স্ত্রীর চুল কেটে নির্যাতন, অবশেষে স্বামী গ্রেফতার
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৩:৪৮ পিএম   (ভিজিট : ৩৩৪)
যৌতুকের দাবিতে স্ত্রীর চুল কেটে নির্যাতন, অবশেষে স্বামী গ্রেফতার
X

যৌতুকের দাবিতে স্ত্রীর চুল কেটে নির্যাতন, অবশেষে স্বামী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও চুল কেটে দেওয়ার অভিযোগে অভিযুক্ত সেই পাষন্ড স্বামী দ্বীন ইসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (৬ মে) রাতে নরসিংদী সদর খালপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত দ্বীন ইসলাম (২৭) উপজেলার রামধননগর গ্রামের ইসহাক মিয়ার ছেলে।

থানা পুলিশ সুত্রে জানায়, মঙ্গলবার (৫ মে) আখাউড়ার রামধননগর গ্রামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে মারধর ও তার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ ওঠে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে আখাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা করার পরপরই থানা পুলিশ অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় নরসিংদীর খালপাড় এলাকায় অবস্থান নিশ্চিত হয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে দ্বীন ইসলামকে গ্রেফতার করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাবেদ উল ইসলাম দৈনিক বাংলাদেশ বুলেটিনকে বলেন, ‘যৌতুকের দাবিতে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি স্বামী দ্বীন ইসলামকে বুধবার রাতে নরসিংদীতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy