মির্জাপুরে এক গৃহবধূর মরদেহ উদ্ধার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর দিঘিবাড়ি এলাকা থেকে নিখোঁজ হওয়ার ১১ দিন পর এক গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত

2026-05-07T16:11:51+00:00
2026-05-07T16:20:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মির্জাপুরে এক গৃহবধূর মরদেহ উদ্ধার
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:১১ পিএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ৪:২০ পিএম  (ভিজিট : ১৮৭)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর দিঘিবাড়ি এলাকা থেকে নিখোঁজ হওয়ার ১১ দিন পর এক গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গৃহবধূর নাম আমেনা খাতুন (৪০)।

বুধবার বিকেলে বংশীনগর দিঘিবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।আমেনা খাতুন ওই গ্রামের আবুল কাশেমের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,গত ২৫ এপ্রিল আমেনা খাতুন বাড়ি থেকে নিখোঁজ হন।নিখোঁজ হওয়ার পর তাকে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি তার পরিবারের লোকজন।বুধবার বিকেলে স্থানীয় বাসিন্দারা বংশীনগর দিঘিবাড়ি জঙ্গলের একটি গাছে মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন।পরে স্বজনরা গিয়ে আমেনার মরদেহ শনাক্ত করেন।

মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সিদ্দিক হোসেন সাংবাদিকদের বলেন, ওই নারী মানসিক সমস্যার কারণে মাঝেমধ্যেই নিখোঁজ হতেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy