পাকুন্দিয়ায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ শুরু

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সংগ্রহ অভিযানের উদ্বোধন করা

2026-05-07T16:29:20+00:00
2026-05-07T16:29:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকুন্দিয়ায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ শুরু
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:২৯ পিএম   (ভিজিট : ১৫৯)
পাকুন্দিয়ায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ শুরু
X

পাকুন্দিয়ায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ শুরু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো.জালাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এবং একজন কৃষকের ধান ক্রয়ের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অ.দা) জেসমিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক আতিকুর রহমান মাসুদ, আবদুস সাত্তার, উপজেলা যুবদলের সদস্য সচিব রাকিবুল আলম ছোটন, উপজেলা সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক রায়হান উদ্দিন ভূঁইয়া ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল। 

উপজেলা খাদ্য গুদাম অফিস সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে সরকার নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকদের কাছ থেকে লটারির মাধ্যম এক হাজার ১০০মেট্রিক টন ধান এবং প্রায় দুই হাজার ৯১মেট্রিক টন চাল কেনা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy