ভোলার দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ জব্দ

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলার দৌলতখানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ জব্দ করেছে কোস্ট গার্ড।বৃহস্পতিবার (৭ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা

2026-05-07T16:35:45+00:00
2026-05-07T16:35:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভোলার দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ জব্দ
ভোলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:৩৫ পিএম   (ভিজিট : ১৪৭)
ভোলার দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ জব্দ
X

ভোলার দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ জব্দ

ভোলার দৌলতখানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ জব্দ করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৭ মে)  দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য  নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার দৌলতখান থানাধীন চর মদনপুর সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার ভোর ৪ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময়  উক্ত  এলাকার চিহ্নিত সন্ত্রাসী মোঃ লোকমান মেম্বারের বাড়ি তল্লাশি করে ১ টি দেশীয় একনলা বন্দুক ও ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।

কোষ্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে আসামি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

উল্লেখ্য, উক্ত আসামিকে ইতোপূর্বে গত ২৫ এপ্রিল ২০২৫ কোস্ট গার্ড কর্তৃক অস্ত্রসহ আটক করা হয়েছিল এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে মর্মে জানা যায়। 

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy