ঝালকাঠির আলোচিত জর্দা শামীম রংপুরে বিদেশি মদসহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার রংপুর

সারাবাংলা

ঝালকাঠির আলোচিত ব্যক্তি শামীম আহমেদ ওরফে জর্দা শামীমকে রংপুর জেলা গোয়েন্দা পুলিশ বিদেশি মদসহ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

2026-05-07T16:48:29+00:00
2026-05-07T16:48:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝালকাঠির আলোচিত জর্দা শামীম রংপুরে বিদেশি মদসহ গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার রংপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:৪৮ পিএম   (ভিজিট : ৬৪)
ঝালকাঠির আলোচিত শামীম আহমেদ ওরফে জর্দা শামীম
X

ঝালকাঠির আলোচিত শামীম আহমেদ ওরফে জর্দা শামীম

ঝালকাঠির আলোচিত শামীম আহমেদ (৫৭) ওরফে জর্দা শামীমকে ছয় বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার করেছে রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক। এর আগে বুধবার (০৬ মে) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া শামীম ঝালকাঠি পৌর এলাকার পূর্ব কাঠপট্টি মহল্লার মৃত শাহাবুদ্দিন মিয়ার ছেলে এবং ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি।

পুলিশ সুপার জানান, শামীমের কাছ থেকে ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

ঝালকাঠির শামীম আহমেদ এলাকায় ‘জর্দা শামীম’ হিসেবেই বেশি পরিচিত। মূলত তিনি একজন ব্যবসায়ী হলেও তার কর্মকাণ্ড এবং জীবনযাপন নিয়ে অনেক আলোচনা ও বিতর্ক রয়েছে।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রভাবশালী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা এবং তাদের ছত্রছায়ায় এলাকায় নিজের প্রভাব বলয় তৈরি করার অভিযোগ তার বিরুদ্ধে দীর্ঘদিনের। বিশেষ করে ঝালকাঠির প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার সখ্যতাকে পুঁজি করে তিনি নানা কাজ হাসিল করতেন বলে জনশ্রুতি আছে।

এলাকায় বিভিন্ন জমি দখল, টর্চার সেলে নারী-পুরুষদের আটকে রেখে শারীরিক নির্যাতন এবং ব্যবসায়ীদের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগ আছে যে, তিনি স্থানীয় পর্যায়ে ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার নিয়ন্ত্রণে একটি শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা করতেন। এলাকায় ব্যক্তিগত ক্যাডার বাহিনী পালন এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভীতি তৈরির অভিযোগও স্থানীয়রা বিভিন্ন সময় তুলেছেন।




  বিষয়:   জর্দা শামীম  শামীম আহমেদ  রংপুর ডিবি পুলিশ  বিদেশি মদ উদ্ধার  মাদক মামলা  ঝালকাঠি সংবাদ  শ্রমিক লীগ নেতা  রংপুর গ্রেপ্তার  মাদকদ্রব্য আইন  বাংলাদেশ সংবাদ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy