ত্রিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (৬ মে) দুপুরে পরিচালিত

2026-05-07T17:02:52+00:00
2026-05-07T17:02:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ত্রিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:০২ পিএম   (ভিজিট : ৪৫)
ত্রিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ
X

ত্রিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (৬ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে ফুটপাত ও সড়কের পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

জানা গেছে, মহাসড়ক ও বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকানপাট ও স্থাপনা গড়ে ওঠায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। ফলে এসব অবৈধ স্থাপনা বুলডোজারের মাধ্যমে গুঁড়িয়ে দিয়ে সড়কটি দখলমুক্ত করা হয়। 

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, পৌরসভার সচিব নওশীন আহমেদ ও ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহাম্মদ।

এ বিষয়ে ইউএনও আরাফাত সিদ্দিকী বলেন, সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং কোনোভাবেই সড়ক দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলতে দেওয়া হবে না।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy