পলাশবাড়ীতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেফতার

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধার পলাশবাড়ীতে গৃহবধূকে গলাকেটে হত্যা মামলার এক আসামিকে ঢাকার জসিমউদ্দীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।বৃহস্পতিবার র‌্যাব-১৩ এর পাঠানো

2026-05-07T17:03:35+00:00
2026-05-07T17:03:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পলাশবাড়ীতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেফতার
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:০৩ পিএম   (ভিজিট : ৬২)
পলাশবাড়ীতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেফতার
X

পলাশবাড়ীতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ীতে গৃহবধূকে গলাকেটে হত্যা মামলার এক আসামিকে ঢাকার জসিমউদ্দীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার র‌্যাব-১৩ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার আনারুল মোল্লা (৩০) সাদুল্লাপুর উপজেলার চক ভগবানপুর গ্রামের মৃত সাকি মোল্লার ছেলে এবং মামলার প্রধান আসামি হারুন মোল্লার ভাই।

র‌্যাব জানায়, গত ২৮ মার্চ পলাশবাড়ী ঢোলভাঙ্গা বাজারের  একটি ভাড়া বাসা থেকে গৃহবধূ ববিতা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় নিহতের মা পলাশবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে মঙ্গলবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে আনারুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy