প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৬:২১ পিএম (ভিজিট : ৭২)

X
শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মনজুর এলাহী
নরসিংদীর শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে তিনি এই পরিদর্শনে আসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডাঃ মোনতানসির বিল্লাহ, আরএমও শাহীনুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার প্রমুখ।
পরিদর্শন কালে সংসদ সদস্য মনজুর এলাহী হাসপাতালের জরুরী বিভাগ, মহিলা ও পুরুষ ওয়ার্ড, অপারেশন বিভাগ, গাইনী বিভাগ ঘুরে দেখেন।
এসময় তিনি বেশ কিছু রোগীর সাথেও কুশল বিনিময় করেন।