চট্টগ্রামের সাদিক বিয়ে করছেন কুমিল্লায়

অনলাইন ডেস্ক

শিক্ষা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করছেন এমন আলোচনার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের জীবনের নতুন ইনিংস শুরুর কথা জানা গেল।

2026-05-07T18:27:46+00:00
2026-05-07T18:27:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামের সাদিক বিয়ে করছেন কুমিল্লায়
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৬:২৭ পিএম   (ভিজিট : ১৬২)
সাদিক কায়েম
X

সাদিক কায়েম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করছেন এমন আলোচনার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের জীবনের নতুন ইনিংস শুরুর কথা জানা গেল।

আগামী ১৩ মে (বুধবার) বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তরুণ এই ছাত্র প্রতিনিধি। তার হবু স্ত্রী পেশায় একজন চিকিৎসক। যাদের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে ডাকসুর ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক ও শিবিরের ঢাবি শাখার মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সাদিক কায়েমের হবু স্ত্রী আনিকা ফরায়েজি পেশায় একজন চিকিৎসক (এমবিবিএস)। কুমিল্লার চৌদ্দগ্রামের তারা স্থায়ী বাসিন্দা।

আনিকা ফরায়েজির বাবা দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বিয়ের আকদ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিয়ের মূল আনুষ্ঠানিকতা ও প্রীতিভোজের আয়োজন করা হতে পারে। দুই পরিবারের সদস্য ছাড়াও এই আনন্দঘন আয়োজনে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রণ পাবেন।




  বিষয়:   ঢাকা দক্ষিণ  নির্বাচন  ছাত্রশিবির 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy