প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:১১ পিএম (ভিজিট : ১৫২)

X
৫ বছর আছি পরের ৫ বছর জোর করে নেব এই বাংলাদেশ তারেক রহমান চায় না হুইপ- নিজান
এই ৫ (পাঁচ) বছর আছি পরের ৫ (পাঁচ) বছর জোর করে নেব এই বাংলাদেশ তারেক রহমান চায় না। গত ১৭ বছর সীমাহীন জুলুম নিপিড়নের মধ্যে কিন্তু আমরা গেছি। আমরা যে যতবড়ই হইনা কেন কেউ প্রশাসনের কাছেও যেতে পারিনি আজ তারা নেই।
আমার নেতা প্রধানমন্ত্রী সংসদে দাড়িয়ে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ইংগিত করে বলেছেন এইযে পিছনে সবুজ চেয়ার এটি খুব গরম চেয়ার ভালো কাজ না করলে ভালো আচরণ না করলে এই চেয়ারে আর বসা যাবে না। তিনি জাতীয় সংসদে সেই দিনের ৫১ মিনিটের বক্তব্যে বিরোধী দলীয় নেতাকে ১৯ বার আহবান জানিয়েছেন আমরা আছি আপনার আছেন, আপনারা আছেন আমরা আছি দেশকে এগিয়ে নিতে হলে কাঁদা ছুড়াছুড়ি পরিহার করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও আদর্শ এবং তারেক রহমান আই হ্যাব এ প্ল্যান কে ধারণ করতে হবে এবং বাস্তবায়নে নেতাকর্মী ও জনগনকে সহযোগিতা ও সময় দিতে হবে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে রামগতি - কমলনগর সংসদীয় আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান নিজ এলাকার রামগতি পৌরসভার (অংশে) খাল পুনঃখনন সরেজমিনে পরিদর্শন শেষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের উদ্যোগে আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপার সভাপতিত্বে এক দোয়া অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন।
পরে তিনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে মেঘনা নদীর ইলিশ অবয়াশ্রম এলাকায় মৎস্য আহরণ নিষিদ্ধ সময়ে ঝাটকা আহরণ হতে বিরত থাকা জেলেদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় হুইপ আশরাফ উদ্দিন মিজান মৎস্য আহরণে বিরত ১৫০০ জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
একই সময় তিনি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অগ্নিকাণ্ড প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় ১১০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করেন। এছাড়া ওই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন জায়গায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২৮ জনের মাঝে ৩০ কেজি চাল ও ৭ হাজার ৫০০ টাকা চেক বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজ উদ্দিন, রামগতি পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র শাহেদ আলী পটু, উপজেলা কৃষি কর্মকর্তা মজিবুর রহমান, উপজেলা প্রকৌশলী স্নেহাল রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন রামগতি থানা পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান এবং নৌ -পুলিশ ইনচার্জ শফিউল সফিউর রহমান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মুর্তজা আল আমিন যুবদল সভাপতি শিবলী নোমান।