নিজ পছন্দে বিয়ে করায় অপহরণ মামলা; বাবা-মায়ের বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার দুর্গাপুরের পুকুরিয়ায় নিজের ইচ্ছায় বিয়ে করে সংসার করা এক নারী এখন পরিবারের করা মামলার কারণে চরম হয়রানির

2026-05-07T19:30:21+00:00
2026-05-07T19:30:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিজ পছন্দে বিয়ে করায় অপহরণ মামলা; বাবা-মায়ের বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:৩০ পিএম   (ভিজিট : ৫৯)
নিজ পছন্দে বিয়ে করায় অপহরণ মামলা; বাবা-মায়ের বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
X

নিজ পছন্দে বিয়ে করায় অপহরণ মামলা; বাবা-মায়ের বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন

নেত্রকোনার দুর্গাপুরের পুকুরিয়ায় নিজের ইচ্ছায় বিয়ে করে সংসার করা এক নারী এখন পরিবারের করা মামলার কারণে চরম হয়রানির শিকার হচ্ছেন। 

বুধবার বিকেলে নিজ স্বামীর বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী ও তার পরিবার মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের জোর দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাদিয়া সুলতানা পুষ্প জানান, তিনি নিজ ইচ্ছায় ও সজ্ঞানে তার পছন্দের মানুষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এবং দীর্ঘদিন ধরে সুখের সংসার করছেন। বিয়ের পর থেকেই তার মা-বাবা ও স্বজনরা বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। পুষ্প অভিযোগ করেন, তার বাবা-মা পরিকল্পিতভাবে তার স্বামীর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দায়ের করেছেন এবং পুলিশ দিয়ে তাকে ও তার পরিবারকে নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন করছেন।

তিনি আরও বলেন, “প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিয়ে করেছি। আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে অত্যন্ত স্নেহ ও যত্ন করেন। আমার বাবা-মা অপহরণের মিথ্যা অভিযোগে যে মামলা করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন।”

বর্তমানে পুষ্প সন্তান সম্ভবা। এ অবস্থায় পরিবারের দায়ের করা মামলার কারণে তিনি এবং তার স্বামী চরম মানসিক ও শারীরিক চাপের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। পুষ্প কান্নাবিজড়িত কণ্ঠে বলেন, “আমি সাত মাস ধরে সংসার করছি, এখন মা হতে চলেছি। তবুও কেন আমার বাবা-মা আমাকে এবং আমার অনাগত সন্তানকে নিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি করছেন? তারা বারবার বলছে আমার সন্তান নষ্ট করে আমাকে তাদের কাছে ফিরিয়ে নিয়ে যাবে, যা অত্যন্ত দুঃখজনক।”

সংবাদ সম্মেলন থেকে পুষ্প তার বাবা-মায়ের প্রতি আকুল আবেদন জানিয়ে বলেন, “আমি আপনাদের সন্তান, বিয়ে করা আমার অপরাধ হতে পারে, এভাবে আমাদের জীবন ধ্বংস করার অধিকার আপনাদের নেই। আমি এই মিথ্যা মামলা ও হয়রানি থেকে মুক্তি চাই। আমি আমার স্বামীর সাথে শান্তিতে বসবাস করতে চাই।”

পরিশেষে, উপস্থিত সাংবাদিক ও প্রশাসনের কাছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এ হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহার ও আইনি জটিলতা নিরসনের অনুরোধ জানান ভুক্তভোগী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy