পুরনো মামলা দ্রুত নিষ্পত্তিতে প্রধান বিচারপতির বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

প্রধান বিচারপতির নির্দেশনায় হাইকোর্ট বিভাগে একদিনে ৫ হাজারের বেশি পুরাতন ক্রিমিনাল মিস ও রীট মামলা নিষ্পত্তি করা হয়েছে। বিচারপ্রক্রিয়ার গতি বাড়াতে প্রতি বৃহস্পতিবার এ কার্যক্রম চলবে।

2026-05-07T19:50:21+00:00
2026-05-07T19:50:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুরনো মামলা দ্রুত নিষ্পত্তিতে প্রধান বিচারপতির বিশেষ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:৫০ পিএম   (ভিজিট : ১২০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

সম্প্রতি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রীট মোশন বেঞ্চের মাননীয় বিচারপতি মহোদয়গণকে দীর্ঘদিন ধরে বিচারাধীন পুরাতন ক্রিমিনাল মিস ও পুরাতন রীট মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

মাননীয় প্রধান বিচারপতির নির্দেশনা অনুসরণে সংশ্লিষ্ট বেঞ্চসমূহের মাননীয় বিচারপতি মহোদয়বৃন্দ পুরাতন মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। 

এরই ধারাবাহিকতায় আজ বৃহষ্পতিবার  (৭ মে) হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন এবং রীট মোশন মামলা পরিচালনাকারী বেঞ্চসমূহে উল্লেখযোগ্য সংখ্যক পুরাতন মামলা নিষ্পত্তি করা হয়েছে বলে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

আজ হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৩ হাজার ২৪৭ টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। একই সঙ্গে রীট মোশন বেঞ্চে ১হাজার ৭৬৫ টি পুরাতন রীট মামলা নিষ্পত্তি করা হয়েছে।

উল্লেখ্য, বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিতকরণ, দীর্ঘসূত্রতা হ্রাস এবং বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এখন থেকে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার পুরাতন ক্রিমিনাল মিস ও পুরাতন রীট মামলা নিষ্পত্তির কার্যক্রম অব্যাহত থাকবে।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy