ফুলবাড়ীতে পৃথক অভিযানে মাদক উদ্ধার, নারীসহ আটক ৪

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পৃথক অভিযানে মাদক উদ্ধার ও নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে

2026-05-07T18:16:44+00:00
2026-05-07T20:20:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফুলবাড়ীতে পৃথক অভিযানে মাদক উদ্ধার, নারীসহ আটক ৪
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৬:১৬ পিএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ৮:২০ পিএম  (ভিজিট : ৬৫)
নারীসহ চারজন গ্রেপ্তার
X

নারীসহ চারজন গ্রেপ্তার

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পৃথক অভিযানে মাদক উদ্ধার ও নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০ লিটার চোলাইমদ, ১০ পুড়িয়া হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। 

এছাড়া গাঁজা সেবনের অভিযোগে আরও একজনকে আটক করা হয়েছে। বুধবার (৬ মে) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (৭ মে) ভোররাত পর্যন্ত ফুলবাড়ী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করে। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গংগাপ্রসাদ আদিবাসীপাড়ার বাহামনি টুডু (৫০), দক্ষিণ বাসুদেবপুর গ্রামের শাহিন আলম (৩১), পশ্চিম গৌরীপাড়া এলাকার খতিবর রহমান (৫৩) এবং মমিনুল ইসলাম।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আব্দুল লতিফ জানান, উপজেলার গংগাপ্রসাদ আদিবাসীপাড়ায় অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাইমদ উদ্ধারসহ বাহামনি টুডুকে গ্রেপ্তার করা হয়। একই দিনে দক্ষিণ বাসুদেবপুর গ্রামে অভিযান চালিয়ে ১০ পুড়িয়া হেরোইন (ওজন ১ গ্রাম) উদ্ধারসহ শাহিন আলমকে আটক করা হয়।

এর আগে ৬ মে সন্ধ্যায় পৌর শহরের পশ্চিম গৌরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ খতিবর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া অবৈধভাবে গাঁজা সেবনের অভিযোগে মমিনুল ইসলামকে আটক করা হয়।

ওসি শাহ আব্দুল লতিফ আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy