ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিশেষ জিআর

2026-05-07T18:22:45+00:00
2026-05-07T18:22:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৬:২২ পিএম   (ভিজিট : ৮৮)
জিআর বরাদ্দের টিন ও নগদ অর্থ বিতরণ
X

জিআর বরাদ্দের টিন ও নগদ অর্থ বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিশেষ জিআর বরাদ্দের টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্তদের জন্য ১০০ বান্ডিল টিন ও তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে একই ইউনিয়নের ৩ হাজার ৬০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২৫ কেজি করে মোট ৯০ টন চাল বিতরণ করা হয়।

টিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম।

এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নবীউল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুর্তুজা হক অষ্টিন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী আবুল হাসান এবং ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু শহীদ।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল বিকেলে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের তিনটি ওয়ার্ডে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। পরে বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে প্রধান মন্ত্রী তারেক রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশেষ বরাদ্দ দেওয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy