প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৮:৩৯ পিএম (ভিজিট : ১২৯)

X
সচেতনতামূলক আলোচনা সভা
নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় নেত্রকোনা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে মাদক, জুয়া, অনলাইনভিত্তিক গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ম.কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা স্কাউটের সাধারন সম্পাদক মো. আমিনুল ইসলাম রিজভী, গনিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, মাদক, জুয়া, অনলাইনভিত্তিক গুজব ও বাল্যবিবাহ, আত্মহত্যার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুবসমাজকে ধ্বংসকারী মাদক ও জুয়ার নেশা নির্মূলে নেত্রকোনা জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে, তবে অভিভাবকদের সচেতনতা এখানে সবচেয়ে জরুরী।নারীদের নিরাপত্তা বিঘ্নকারী ইভটিজিং এবং সাধারন মানুষের ওপর আঘাত হানা, অনলাইনভিত্তিক গুজব, অপপ্রচার আমরা কঠোর হস্তে দমণ করব।
একটি মেয়ের উজ্জল ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ বন্ধে আমাদের অনড় থাকতে হবে। মনো রাখবেন অপরাধী যেই হোক তার কোনো ছাড় নেই, আপনারা নির্ভয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন, আমরা একটি সুস্থ ও অপরাধমুক্ত সমাজ উপহার দিতে প্রতিশ্রæতিবদ্ধ।