ঈদে স্কুল-কলেজে ১৬, মাদ্রাসায় ছুটি ২১ দিন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৭ দিন ছুটি নির্ধারণ করেছে সরকার। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৬ সালের ছুটির তালিকা

2026-05-08T15:17:56+00:00
2026-05-08T15:17:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদে স্কুল-কলেজে ১৬, মাদ্রাসায় ছুটি ২১ দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৩:১৭ পিএম   (ভিজিট : ১০০)
শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা
X

শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৭ দিন ছুটি নির্ধারণ করেছে সরকার। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৬ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী স্কুল-কলেজে ১৬ দিন এবং মাদ্রাসায় ২১ দিন ছুটি থাকবে।


বৃহস্পতিবার (৭ মে) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

ঈদে স্কুল-কলেজে ১৬, মাদ্রাসায় ছুটি ২১ দিন| বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (২৩ মে) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এদিন সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত থাকতে হবে।


জানা গেছে, সরকারি অফিসগুলোর ছুটির ক্ষেত্রে পরিবর্তন এলেও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে কোনো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৬ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী সাপ্তাহিক ছুটি, গ্রীষ্মকালীন অবকাস ও ঈদুল আজহা মিলিয়ে টানা ১৬ দিনের ছুটি থাকছে। আর মাদ্রাসায় থাকবে ২১ দিনের ছুটি।

এছাড়াও শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিকে গ্রীষ্মকালীন অবকাশ ও ছুটি শুরু হচ্ছে ২৪ মে থেকে। ছুটি শেষ হবে ৪ জুন। এই ছুটির আগে ও পরে রয়েছে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে টানা ১৬ দিনের ছুটি থাকছে স্কুলে।

কলেজে ঈদুল আজহার ছুটি ১২ দিনের। এই ছুটিরও আগে পরে যুক্ত আছে সাপ্তাহিক ছুটি। ফলে টানা ১৬ দিনের ছুটি থাকছে কলেজে।

এদিকে মাদ্রাসায় গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ছুটি শুরু হচ্ছে, শেষ হবে ১১ জুন।

তবে ছুটির আগের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা ২১ দিন ছুটি থাকছে মাদ্রাসায়।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy