কুলাউড়া সীমান্তে পুশ-ইন করা ১০ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে বিএসএফের পুশ-ইন করা ১০ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। পরিচয় নিশ্চিত হওয়ার পর কুলাউড়া থানা পুলিশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

2026-05-09T12:04:37+00:00
2026-05-09T12:10:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুলাউড়া সীমান্তে পুশ-ইন
১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১২:০৪ পিএম  আপডেট: ০৯.০৫.২০২৬ ১২:১০ পিএম  (ভিজিট : ৬২)
কুলাউড়া সীমান্তে পুশ ইন করা ১০ জনকে স্বজনদের কাছে হস্তান্তর
X

কুলাউড়া সীমান্তে পুশ ইন করা ১০ জনকে স্বজনদের কাছে হস্তান্তর

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক পুশ-ইন করা নারী ও শিশুসহ ১০ বাংলাদেশি নাগরিককে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) রাতে কুলাউড়া থানায় আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।



শনিবার সকালে কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর বিষয়টি নিশ্চিত করেন।


হস্তান্তরকৃতরা হলেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার রাহুল তালুকদার (২৭); খালিয়াজুড়ীর যুবরাজ সরকার (৪২); সুনামগঞ্জের দিরাই উপজেলার হাবুল দাস (৪৮), তার স্ত্রী সুমিত্রা দাস (৪৪), মেয়ে অনামিকা দাস (১৭), ভূমি দাস (৭) ও ছেলে হেমন্ত দাস (১৬); একই উপজেলার গোপাল দাস (২৭) এবং সুনামগঞ্জ সদরের আল আমিন (৩৫) ও তার স্ত্রী ফাতেমা বেগম (১৯)।


পুলিশ ও বিজিবি সূত্র জানায়, শুক্রবার সকালে কুলাউড়ার মুরইছড়া চা-বাগান এলাকায় ১০ জনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে বিজিবি ৪৬ ব্যাটালিয়নের একটি টহল দল। বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন।


জিজ্ঞাসাবাদে তারা জানান, জীবিকার তাগিদে বিভিন্ন সময়ে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে এবং শুক্রবার ভোরে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেয় (পুশ-ইন)। পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি তাদের কুলাউড়া থানায় হস্তান্তর করে। খবর পেয়ে স্বজন ও জনপ্রতিনিধিরা থানায় পৌঁছালে পুলিশ যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়।





  বিষয়:   কুলাউড়া সীমান্ত  বিএসএফ পুশ ইন  বিজিবি ৪৬ ব্যাটালিয়ন  অবৈধ অনুপ্রবেশ  মৌলভীবাজার নিউজ। 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy