প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ২:০৫ পিএম আপডেট: ০৯.০৫.২০২৬ ২:২৪ পিএম (ভিজিট : ৩৭)

X
লাখাইয়ে গভীর রাতে পিকআপ সহ সরকারি বইপত্র আটকের ঘটনায় সুপার সহ ৬জনের বিরোদ্ধে মামলা
হবিগঞ্জের লাখাইয়ে গভীর রাতে সরকারি শিক্ষা প্রতিষ্টানের বই ও মালপত্র সহ একটি পিকআপ আটকের ঘটনায় মাদ্রাসা সুপার সহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
শুক্রবার সন্ধ্যায় লাখাইথানায় তিনি ওই মামলাটি দায়ের করেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার করাব রহমানিয়া মাদ্রাসার একটি কক্ষ থেকে ওই মাদ্রাসর শিক্ষক কর্মচারী সহ কর্মরতদের সহযোগিতার মেট্রো-ন-১৮-৪৪২১ নাম্বারের একটি পিকআপ ভ্যানে সরকারি বই, নথিপত্র ও বৈদ্যুতিক পাখা সহ বিভিন্ন জিনিসপত্র লোড করা হচ্ছিল, বিষয়টি স্থানীয়দের নজরে আসলে সন্দের সৃষ্টি হয়, ওই সময় স্থানীয়রা তা মোবাইলে রেকর্ড করে এবং নিতে বাধা প্রদান করে।
একপর্যায়ে পুলিশকে খবর দিলে পুলিশ মালামার সহ পিকআপ আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যপারে মাদ্রাসা সুপার রফিকুল ইসলাম বলেন মালামাল গুচাতে দেরি হওয়াতেই এত রাতে পরিবহন করা হচ্ছিল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম জানান, সরকারি সম্পদ চুরির এই ঘটনায় তিনি বাদী হয়ে মাদ্রাসা সুপারসহ ৬ জন ও অজ্ঞাত আরও ৪/৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছেন।
সত্যতা নিশ্চিত করে লাখাই থানার ওসি জাহিদুল হক জানান, জব্দকৃত মালামাল পুলিশ হেফাজতে রয়েছে এবং আসামিদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিমুল আক্তার জানান, প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নকারী এবং সরকারি সম্পদপাচার কারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।