বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে পার্বতীপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের পার্বতীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের করা হয়।শুক্রবার (৮

2026-05-09T14:21:01+00:00
2026-05-09T14:30:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে পার্বতীপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ২:২১ পিএম  আপডেট: ০৯.০৫.২০২৬ ২:৩০ পিএম  (ভিজিট : ৬৯)
পার্বতীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
X

পার্বতীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দিনাজপুরের পার্বতীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের করা হয়। 

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় পার্বতীপুর উপজেলা শিল্পকলা একাডেমি ও প্রগতি সংঘ পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করে।

পার্বতীপুর উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়। সংগীত পরিচালনা করেন সনজিত রায়,ওহেদুল ইসলাম ও বকুল।
অপরদিকে ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ শুক্রবার সন্ধ্যায় প্রগতি সংঘের আয়োজনে বিশ্ব কবি, কবি গুরু রবিন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্ম জয়ন্তী উপলক্ষে আলোচনা ও রবিন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান নিয়ে অনুষ্ঠিত হয় সংগীত সন্ধ্যা। 

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রদীপ দত্ত সাবেক সভাপতি প্রগতি সংঘ, আনোয়ারুল হক সভাপতি প্রগতি সংঘ। 

আলোচনা সভা সঞ্চলনা করেন প্রগতি সংঘের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। পার্বতীপুরের রবীন্দ্র সংগীত শিল্পীদের পরিবেশনায় গান, কবিতা ও নৃত্যনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

সংগীত সন্ধ্যা সঞ্চালনায় ছিলেন শ্রেষ্ঠা দাস। যন্ত্রসংগীতে ছিলেন জলিল,সোহান,আব্দুর রহমান,নিপুন ও রনি। সংগীত সন্ধ্যা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিজয় কুুমার দাস।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy