লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য গুরুতর জখম

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মাওলানা সিরাজুল ইসলামকে (৫১) কুপিয়ে গুরুতর জখম

2026-05-09T14:30:06+00:00
2026-05-09T14:30:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য গুরুতর জখম
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ২:৩০ পিএম   (ভিজিট : ৩৭)
লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য গুরুতর জখম
X

লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য গুরুতর জখম

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মাওলানা সিরাজুল ইসলামকে (৫১) কুপিয়ে গুরুতর জখম করেছে একদল দূর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। 

শুক্রবার (৮ মে) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের রায়পাশা গ্রামের বালুর চাতালের পাশে এ হামলার ঘটনা ঘটে। 

গ্রামবাসী সূত্রে জানা গেছে , কাজ শেষে মাওলানা মো: সিরাজুল ইসলাম ও তার সহযোগী আকিদুল ইসলাম মোটরসাইকেলে নিজ বাড়ি রায়পাশায় ফিরছিলেন। রায়পাশা বালুর চাতালের পাশে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা ৩/৪ জনের একদল দূর্বৃত্ত  মোটরসাইকেল গতিরোধ করে প্রথমে সিরাজুলের ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা রামদা দিয়ে সিরাজুলের দু'পায়ে, দুই হাতে উপুয্যপুরী কুপিয়ে জখম করে। হামলার সময় সিরাজুলের সহযোগী আকিদুল দৌড়ে পার্শ্ববর্তী লোকজনদের খবর দেয়। 

পরে স্হানীয় লোকজন গুরুতর জখম সিরাজুলকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় এবং তার শারীরিক অবস্থার অবনতি হয়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। 

তবে কি কারণে মাওলানা সিরাজুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে-সে বিষয়ে সঠিক কোন তথ্য জানা যায় নাই। 

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, হামলার ঘটনায় জড়িতদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy