কেন্দুয়ায় ১০শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার কেন্দুয়ায় সোমাইয়া আক্তার মোহনা (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।শনিবার (৯ মে) দুপুরে এ

2026-05-09T15:19:10+00:00
2026-05-09T15:23:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় ১০শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৩:১৯ পিএম  আপডেট: ০৯.০৫.২০২৬ ৩:২৩ পিএম  (ভিজিট : ৫৭)
ফাইল ছবি
X

ফাইল ছবি

নেত্রকোণার কেন্দুয়ায় সোমাইয়া আক্তার মোহনা (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (৯ মে) দুপুরে এ সব তথ্য নিশ্চিত হওয়া গেছে স্থানীয় ও পুলিশ সূত্রে। 

জানা গেছে, গত শুক্রবার (৮ মে) সন্ধ্যার পর আশুজিয়া ইউনিয়নের ভগবতীপুর গ্রামের হিরন মিয়ার মেয়ে সোমাইয়া আক্তার মোহনা (১৬) প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করে এই আত্মহত্যার পথ বেছে নেয় ৷ 

স্থানীয় সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান বলেন, মেয়েটা ১০ শ্রেণির শিক্ষার্থী ছিলো। একটি ছোট ভাই আছে তার । বাবা একজন কৃষক মানুষ। এই মৃত্যুতে পরিবারটি একদম ভেঙে পড়েছে। 

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী মাকসুদ মুঠোফোনে বলেন, প্রাথমিক সুরতহাল শেষে মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy