চায়না-বাংলাদেশ এডুকেশন কো-অপারেশন নেটওয়ার্ক সামিট-২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

বাংলাদেশ ও চীনের মধ্যে উচ্চশিক্ষা, গবেষণা, প্রযুক্তি, স্কলারশিপ এবং শিক্ষার্থী বিনিময় কার্যক্রম জোরদারে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে “চায়না-বাংলাদেশ এডুকেশন কো-অপারেশন নেটওয়ার্ক সামিট-২০২৬”।

2026-05-09T15:24:17+00:00
2026-05-09T15:24:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চায়না-বাংলাদেশ এডুকেশন কো-অপারেশন নেটওয়ার্ক সামিট-২০২৬ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৩:২৪ পিএম   (ভিজিট : ১১১)
চায়না-বাংলাদেশ এডুকেশন কো-অপারেশন নেটওয়ার্ক সামিট-২০২৬ অনুষ্ঠিত
X

চায়না-বাংলাদেশ এডুকেশন কো-অপারেশন নেটওয়ার্ক সামিট-২০২৬ অনুষ্ঠিত

বাংলাদেশ ও চীনের মধ্যে উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা, গবেষণা, স্কলারশিপ এবং শিক্ষার্থী বিনিময়সহ দু’দেশের মধ্যে একাডেমিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে “চায়না-বাংলাদেশ এডুকেশন কো-অপারেশন নেটওয়ার্ক সামিট-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৯ মে) রাজধানী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে “চায়না-বাংলাদেশ এডুকেশন কো-অপারেশন নেটওয়ার্ক সামিট-২০২৬” অনুষ্ঠিত হয়।

সামিটে বক্তারা বাংলাদেশ ও চীনের মধ্যে উচ্চশিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক সহযোগিতা সম্প্রসারণ, স্কলারশিপ বৃদ্ধি এবং শিক্ষার্থী বিনিময় কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও- এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাসানাত আলী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মহাপরিচালকের প্রফেসর খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনান বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক অধ্যাপক ড. লিয়া পেং, হুয়াঝং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন তান গাংই, গুয়াংডং ফাইন্যান্স অ্যান্ড ট্রেড ভোকেশনাল কলেজের প্রেসিডেন্ট ঝাং শিয়াওইয়ান এবং চায়না এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের প্রেসিডেন্ট হান কুন।

অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এছাড়াও দুই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, শিক্ষা প্রশাসক, দূতাবাস সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষা খাতের নীতিনির্ধারকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




  বিষয়:   চায়না বাংলাদেশ এডুকেশন সামিট  বাংলাদেশ চীন সম্পর্ক  উচ্চশিক্ষা  স্কলারশিপ  গবেষণা সহযোগিতা  আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন  শিক্ষা সামিট ২০২৬ 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy