প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৩:৪০ পিএম (ভিজিট : ৫৩)

X
দৌলতপুর সীমান্তে বিজিবি‘র ফ্রি মেডিকেল ক্যাম্প
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় বর্ডাও গার্ড বাংলাদেশ বিজিবি কুষ্টিয়ার উদ্যোগে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে বিজিবি‘র কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়কের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৯ মে শনিবার জেলার দৌলতপুর উপজেলার দুর্গম এলাকায় বসবাসরত অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের জন্য এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন সীমান্ত এলাকার ঠোটারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজন করা হয়।
সীমান্তবর্তী এই এলাকার ভৌগোলিক বিচ্ছিন্নতা ও চিকিৎসা সুবিধার স্বল্পতার কারণে সাধারণ মানুষের চিকিৎসাসেবা গ্রহণ অত্যন্ত কঠিন ও কষ্টসাধ্য। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিজিবির বিশেষজ্ঞ মেডিকেল টিমের মাধ্যমে প্রায় ৩৫০ জন নারী, পুরুষ, শিশু ও বয়স্ক ব্যক্তিকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিভিন্ন প্রকার ঔষধ প্রদান করা হয়। বয়স্ক রোগী, শিশু ও নারীদের স্বাস্থ্য জটিলতাকে অগ্রাধিকার দিয়ে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
মানবিক এই উদ্যোগ প্রসঙ্গে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত নয়; সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নেও ইতিবাচকভাবে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অপারেশনাল দায়িত্ব পালনের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠী যেন চিকিৎসাসেবার সুযোগ থেকে বঞ্চিত না হয়। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।