আড়াইহাজারে প্রতিভা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

শিক্ষা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রতিভা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২ শত ৪ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষামূলক বই বিতরণ করা হয়েছে।আজ

2026-05-09T15:42:40+00:00
2026-05-09T15:42:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে প্রতিভা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৩:৪২ পিএম   (ভিজিট : ৪৯)
আড়াইহাজারে প্রতিভা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
X

আড়াইহাজারে প্রতিভা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রতিভা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২ শত ৪ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষামূলক বই বিতরণ করা হয়েছে। 

আজ শনিবার (৯ মে) উপজেলা অডিটোরিয়ামে এ বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন, আড়াইহাজার প্রতিভা কল্যাণ ট্রাস্ট।

৯/১১ ব্যাচের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রতিভা কল্যাণ ট্রাস্টের সভাপতি ড. হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান।

এসময় আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিভা কল্যাণ ট্রাস্টের সদস্য ইঞ্জিনিয়ার মাহফুজ সালমান, ডা. রিতা ফারিয়া, ফশিকুর রহমান সোহাগ, মোতাহার হোসেন ও সজীব চন্দ্র দাস।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহমুদা আক্তার ও মিজানুর রহমান।

বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে বই পড়ার গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষামূলক বই তুলে দেন প্রধান অতিথি।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy