সরকার ৭০ ভাগ জনমতকে উপেক্ষা করছে: গোলাম পরওয়ার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার শনিবার (৯ মে) সকাল সাড়ে ৮টার

2026-05-09T19:05:42+00:00
2026-05-09T19:05:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরকার ৭০ ভাগ জনমতকে উপেক্ষা করছে: গোলাম পরওয়ার
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৭:০৫ পিএম   (ভিজিট : ৫৭)
মিয়া গোলাম পরওয়ার
X

মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার শনিবার (৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে সৈয়দপুর বিমানবন্দর-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, সরকার গণ-ভোটের রায় ও জনগণের মতামতকে উপেক্ষা করে বৈষম্যমূলক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। একইসঙ্গে গণ-মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করে জনমত দমিয়ে রাখার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, নির্বাচনের আগে তারা হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন এবং ভোটও দিয়েছেন। এখন জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও গণভোটের রায় মানছেন না। বিএনপি ক্ষমতায় গিয়ে ৭০ ভাগ জনমতকে উপেক্ষা করছে। তিনি আরও বলেন, আমরা সরকারের উন্নয়ন কার্যক্রমের বিরোধিতা করি না, বরং উৎসাহিত করি। তবে, উন্নয়নের ক্ষেত্রে আঞ্চলিকতা বা সরকারদলীয় এমপিকে প্রাধান্য দেওয়াকে গ্রহণযোগ্য মনে করিনা। ন্যায্যতা ও সাম্যের ভিত্তিতে উন্নয়ন নিশ্চিত করতে হবে।

এসময় জামায়াতের নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন, সৈয়দপুর অত্যন্ত গুরুপূর্ণ স্থান। এটি আন্তর্জাতিক বিমানবন্দর হলে উত্তরাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৃহত্তর রংপুর-দিনাজপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি এটি।

তিনি বলেন, জনগণের ন্যায্য দাবিগুলো উপেক্ষা করা কখনোই কল্যাণকর নয়। বিএনপি যেভাবে জনস্বার্থের বিষয়গুলো নিয়ে যেভাবে খেলছে, তাতে উল্টো গোল খাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এটি শুধু বিএনপি’র জন্য নয়, দেশের জন্যও ক্ষতিকর হতে পারে। তিনি বলেন, একটি এলাকাতেই একাধারে সিটি করপোরেশন, নতুন উপজেলা, বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক বিমানবন্দর করা হচ্ছে। অথচ, সার্বিক গুরুত্ব বিবেচনায় এসব উন্নয়ন ভিন্ন-ভিন্ন এলাকায় হওয়া উচিত।

গণ-মাধ্যমের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিস্ট আমলে গণ-মাধ্যমের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার জন্য যারা আন্দোলন করেছে, তারাই এখন অনেক গণ-মাধ্যমকে কুক্ষিগত করে সংবাদকর্মীদের চাকরিচ্যুত ও নির্যাতন করছে।

এর আগে তিনি ঢাকা থেকে ইউএস বাংলা এয়ারওয়েজ-এর একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানান নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান জুয়েল, জামায়াতের সৈয়দপুর উপজেলার নায়েবে আমির শফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাজহারুল ইসলাম, সৈয়দপুর পৌরসভা শাখার আমির শরফুদ্দিন খান, সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সভাপতি আব্দুল মোমিন প্রমূখ।

পরে মিয়া গোলাম পরওয়ার তার সফরসঙ্গী জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান ও সহ-সভাপতি গোলাম রব্বানীসহ পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy