প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৭:৩৪ পিএম (ভিজিট : ২৮)

X
বেগম জেবুন্নেছার রুহের মাগফিরাত কামনা
দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সরকারের সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের মাতা মরহুমা বেগম জেবুন্নেছার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বাদ আসর উপজেলার রানীগঞ্জ বাজার বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় মরহুমা বেগম জেবুন্নেছার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মো.শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো.মাহফুজার রহমান লাবলু সহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন নেতাকর্মীর উপস্থিত ছিলেন।