প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৭:৪৫ পিএম (ভিজিট : ৬৪)

X
টিএফপিএ সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন
বাংলাদেশ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী (প্রাক্তন টিএফপিএ) সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। তেজগাঁও থানা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হল রুমে শনিবার সকাল ১১টায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী (প্রাক্তন টিএফপিএ) সমিতির ২০২৩-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রাক্তন সভাপতি বিএম রবিউল ইসলাম এবং প্রাক্তন সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর রাহীর আহ্বানে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, মামুনুর রশীদ, নিয়াজ মোর্শেদ, জসিম উদ্দিন, সোহেল রানা, আল আমিন, জাহাঙ্গীর আলম, রবিউল ইসলাম, মঞ্জুর রাহী, মোঃ সাদেক আনোয়ারসহ আরো অনেকে।
সভায় উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং সংগঠনের কার্যক্রম গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে ২০২৬-২০২৯ মেয়াদের জন্য সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়।
পরিষদের সভাপতি হলেন শামিম আরা বেগম, সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ নিয়াজ মোর্শেদ, অর্থ সম্পাদক মোঃ শাহীনুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাদেক আনোয়ারসহ ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়।
সভায় উপস্থিত সকল সদস্য নবনির্বাচিত কমিটির প্রতি পূর্ণ আস্থা ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন। নবগঠিত কমিটি সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী ২০২৬-২০২৯ মেয়াদে দায়িত্ব পালন করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।