মুক্ত জলাশয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মৎস্য চাষে বিপ্লব ঘটানো হবে

স্টাফ রিপোর্টার

সারাবাংলা

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নাটোরের চলনবিল

2026-05-09T21:14:05+00:00
2026-05-09T21:14:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুক্ত জলাশয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মৎস্য চাষে বিপ্লব ঘটানো হবে
স্টাফ রিপোর্টার
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৯:১৪ পিএম   (ভিজিট : ৩১)
হুইপ দুলু
X

হুইপ দুলু

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নাটোরের চলনবিল ও হালতিবিলসহ দেশের মুক্ত জলাশয় গুলোতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মৎস্য চাষে বিপ্লব ঘটানো হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশী মাছের বংশবৃদ্ধি ও সংরক্ষণ এবং বাজারজাত করণের ব্যবস্থা নেয়া হবে। দেশের আমিষের ঘাটতি পুরুনের প্রধান মাধ্যম দেশীয় মৎস্য চাষের বিকাশের জন্য মৎস্য চাষীদের উন্নত প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে। 

দুলু বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি মন্ত্রণালয় নিয়ে গবেষণা করে সুন্দর দেশ গঠনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি দেশবাসীকে ভোটের আগে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। শনিবার বিকেলে নাটোরের বৃ-পাথুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নিরাপদ মৎস্য উৎপাদন, বাজার নীতি সম্প্রসারণ ও আন্তর্জাতিক রপ্তানী চেইন প্রতিস্থাপনের লক্ষ্যে মৎস্য চাষী, বাণিজ্যিক খামারী ও অংশীজনদের অংশগ্রহনে মৎস্য চাষী সম্মেলন উদ্বোধন করে দুলু এসব কথা বলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জিয়া হায়দার চৌধুরীর সভাপতিত্বে মৎস্য চাষী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আব্দুল আজিজ এমপি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক আরিফ হোসেন ও আবুল হায়াত প্রমুখ। 

এর আগে শনিবার বেলা সাড়ে ১২টায় দুলু আট কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে জেলার নলডাঙ্গা পৌরসভা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে পৌরসভার অস্থায়ী ভবন প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাবে দেশ। উন্নয়নের পাশাপাশি আমরা দেশের মানুষের জন্যে সুশাসন নিশ্চিত করতে চাই। 

নলডাঙ্গা পৌরসভার প্রশাসক ও নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মো. আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন। এদিকে মৎস্য চাষী সম্মেলন উপলক্ষ্যে শনিবার সারাদিন বৃ-পাথুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মৎস্য উপকরন ও মাছ আহরণ সামগ্রী প্রদর্শন এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy