নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতৃত্বে জিসান-রোহান

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি-২০২৬ ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন

2026-05-09T21:41:50+00:00
2026-05-09T21:41:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতৃত্বে জিসান-রোহান
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৯:৪১ পিএম   (ভিজিট : ৬৫)
নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতৃত্বে জিসান-রোহান
X

নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতৃত্বে জিসান-রোহান

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি-২০২৬ ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল২৪ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জিহাদুজ্জামান জিসান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এনটিভির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. রোহান চিশতী।

আজ শনিবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রেসক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দৈনিক অধিকারের আমিরুল ইসলাম বাপন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দ্য কান্ট্রি টুডের জান্নাত জাহান জুঁই, সাংগঠনিক সম্পাদক হিসেবে দ্যা ঢাকা ডায়েরির আশরাফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে সংবাদ পরিক্রমার সাফিনা গাজী এমি, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দৈনিক স্বদেশ প্রতিদিনের সানজানা আলম অর্পা, অর্থ সম্পাদক হিসেবে দ্য নিউজের রিফায়েত আলম রাব্বি নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দেশরূপান্তর ডিজিটালের মো. শাহাদাৎ হোসেন, বাংলাদেশ বুলেটিনের আবু তাহের, দূরবীন নিউজের ইকবাল মাহমুদ ও ফটোগ্রাফার হিসেবে ইশতিয়াক আহমেদ শ্রাবন নির্বাচিত হয়েছেন।

নব-নির্বাচিত কমিটির সভাপতি জিহাদুজ্জামান জিসান সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘সত্য ও সাহসের সাথে নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবকে এগিয়ে নিতে সর্বোচ্চ কাজ করতে চাই। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রেসক্লাব শুরু থেকেই করে আসছে। আমাদের এই কমিটির সেই একই দায়িত্ব থাকবে। সবার সহযোগিতা কামনা করছি।’
 
নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মো. রোহান চিশতী বলেন, ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সর্বদাই নিজের অবস্থান ধরে রেখেছে। নতুন কমিটির মাধ্যমে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সংগঠনের সবার প্রতি কৃতজ্ঞতা। বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কাজগুলোকে দেশের সামনে তুলে ধরার চেষ্টা যেমন থাকবে পাশাপাশি যেকোন সংকটের জায়গায়ও আমরা সোচ্চার থাকবো।’
 
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটি নজরুল ভাস্কর্যে ও 'চির উন্নত মম শির' স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে কবি ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। নির্বাচিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy