মাস্টার্সের শেষ সেমিস্টারে জিপিএ ৪-এ চার পেলেন শিবির নেতা রাকসু ভিপি

অনলাইন ডেস্ক

শিক্ষা

মাস্টার্সের শেষ সেমিস্টারে জিপিএ চারে ৪ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ। এর আগের সেমিস্টার ফলেও চমক দেখিয়েছিলেন এই নেতা। সেবার পেয়েছিলেন জিপিএ ৩.৯২।

2026-05-09T23:04:04+00:00
2026-05-09T23:04:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাস্টার্সের শেষ সেমিস্টারে জিপিএ ৪-এ চার পেলেন শিবির নেতা রাকসু ভিপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১১:০৪ পিএম   (ভিজিট : ৮৪)
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ
X

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ

মাস্টার্সের শেষ সেমিস্টারে জিপিএ চারে ৪ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ। এর আগের সেমিস্টার ফলেও চমক দেখিয়েছিলেন এই নেতা। সেবার পেয়েছিলেন জিপিএ ৩.৯২।

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী ছিলেন জাহিদ। স্নাতকোত্তরের তিন সেমিস্টারের ফলাফলে দেখা গেছে তিনি প্রথমটায় ৩.৯২, দ্বিতীয় সেমিস্টারে ৩.৮৮ এবং তৃতীয় সেমিস্টারে ৪.০০ আউট অব ৪.০০ (সিজিপিএ) অর্জন করেছেন। অনার্সে তার ফলাফল ছিল ৩.৭৬।

এমন সাফল্যের অনুভূতি জানিয়ে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, প্রথমেই আল্লাহ তাআলার শুকরিয়া। পরিশ্রম তো অবশ্যই আছে, তবে আল্লাহর রহমতটাই কাজে লেগেছে। আলহামদুলিল্লাহ, মাস্টার্সে ভালো ফলাফলের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার অ্যাকাডেমিক জীবনের পরিসমাপ্তি ঘটল। সবার নিকট দোয়ার আর্জি করছি।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ভবিষ্যতে আমার পেশা হিসেবে টার্গেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা। পাশাপাশি উচ্চতর ডিগ্রি অর্জন করা।

  বিষয়:   মাস্টার্স  ছাত্রশিবির  রাজশাহী বিশ্ববিদ্যালয় 

Loading...
Loading...

শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy