শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান বৌদ্ধ ভিক্ষুকে গ্রেফতার

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় অত্যন্ত প্রভাবশালী ও উচ্চপদস্থ এক বৌদ্ধ ভিক্ষুকে গ্রেফতার করা হয়েছে, যা দেশটির ধর্মীয় মহলে এ যাবৎকালের সবচেয়ে আলোচিত অপরাধের মামলা হিসেবে দেখা হচ্ছে।

2026-05-09T23:17:09+00:00
2026-05-09T23:17:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান বৌদ্ধ ভিক্ষু গ্রেফতার
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১১:১৭ পিএম   (ভিজিট : ১৬২)
অভিযুক্ত প্রধান ভিক্ষু পাল্লেগামা হেমারথানা
X

অভিযুক্ত প্রধান ভিক্ষু পাল্লেগামা হেমারথানা

১১ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে শ্রীলঙ্কায় অত্যন্ত প্রভাবশালী ও উচ্চপদস্থ এক বৌদ্ধ ভিক্ষুকে গ্রেফতার করা হয়েছে, যা দেশটির ধর্মীয় মহলে এ যাবৎকালের সবচেয়ে আলোচিত অপরাধের মামলা হিসেবে দেখা হচ্ছে। 

৭১ বছর বয়সী পাল্লেগামা হেমারথানা নামের ওই ভিক্ষুকে গত শনিবার রাজধানী কলম্বোর একটি বেসরকারি হাসপাতাল থেকে হেফাজতে নেয় পুলিশ, যেখানে তিনি অপরাধ তদন্ত চলাকালীন চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। খবর আল জাজিরার

অনুরাধাপুরার অত্যন্ত পবিত্র ও শ্রদ্ধেয় মন্দিরের প্রধান পুরোহিত হেমারথানার বিরুদ্ধে অভিযোগ, ২০২২ সালে তিনি ওই মন্দিরের ভেতরেই শিশুটিকে যৌন নির্যাতন করেন। এই ঘটনায় সহায়তার অভিযোগে শিশুটির মাকেও গ্রেফতার করেছে কর্তৃপক্ষ।

অনুরাধাপুরার চিফ ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ভিক্ষুকে ‘বিলম্ব না করে’ গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়ার পর পুলিশ এই ব্যবস্থা গ্রহণ করেন। এর আগে শিশু সুরক্ষা কর্তৃপক্ষ এই প্রভাবশালী ধর্মীয় নেতার গ্রেফতার প্রক্রিয়ায় কালক্ষেপণ হচ্ছে বলে অভিযোগ তুলেছিল এবং তার দেশত্যাগের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। 




  বিষয়:   গ্রেফতার  শ্রীলঙ্কা  বৌদ্ধ ভিক্ষু 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy