‘শিগগিরই সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত শিবিরের অপচেষ্টাকে রুখে দেবে’

অনলাইন ডেস্ক

শিক্ষা

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চালু রেখে অন্য ছাত্রসংগঠনগুলোর রাজনৈতিক অধিকার খর্বের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

2026-05-10T10:59:16+00:00
2026-05-10T10:59:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘শিগগিরই সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত শিবিরের অপচেষ্টাকে রুখে দেবে’
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১০:৫৯ এএম   (ভিজিট : ৪১)
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব
X

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চালু রেখে অন্য ছাত্রসংগঠনগুলোর রাজনৈতিক অধিকার খর্বের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি দাবি করেন, এ ধরনের তৎপরতা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মোকাবিলা করবে ছাত্রদল।

রোববার (১০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে ক্যাম্পাসগুলোতে ‘মব’ তৈরির চেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন ছাত্রী সংগঠনকে ব্যবহার করা হচ্ছে।

পাঠকদের জন্য রাকিবুল ইসলাম রাকিব পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

ক্যাম্পাসগুলোতে গুপ্ত রাজনীতি চালু রেখে শিবির ব্যতীত বাকী সকল ছাত্র সংগঠনের অধিকার হরণ করার পায়তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মোকাবিলা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 

বিগত দেড় বছরের অধিক সময় ক্যাম্পাসগুলোতে শত শত মব ব্যর্থতায় পর্যবসিত হওয়ার পর সর্বশেষ অস্ত্র হিসেবে ছাত্রী সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। খুব শিগগিরই প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত শিবিরের এই অপচেষ্টাকে রুখে দেবে ইনশাআল্লাহ।

নিজ স্বার্থ হাসিলে গুপ্ত রাজনীতি চালু রেখে প্রকাশ্য রাজনীতিকে নোংরাভাবে উপস্থাপন করে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টার জন্য একদিন শিবিরকে চরম মূল্য চোকাতে হবে। সেদিন আল্লাহর নামে শপথ করে বলবে, ‘শিবির কখনও গুপ্ত রাজনীতি করেনি এবং এ ধরনের মবের সাথে শিবিরের কোনো সম্পৃক্ততা কখনও ছিল না। সেদিন খুব বেশি দূরে নয়।’




  বিষয়:   শিক্ষাপ্রতিষ্ঠান  ছাত্রদল  রাকিবুল ইসলাম রাকিব 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy