রাজবাড়ীতে ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীর পাংশায় বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দেবু কুমার পাল (৪০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায়

2026-05-10T11:29:44+00:00
2026-05-10T11:29:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১১:২৯ এএম   (ভিজিট : ২৪)
ফাইল ছবি
X

ফাইল ছবি

রাজবাড়ীর পাংশায় বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দেবু কুমার পাল (৪০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. ফরিদুল ইসলাম নামে আরও এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

শনিবার (৯ মে) বিকেলে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভট্টাচার্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেবু কুমার পাল পাংশা পৌর শহরের মৈশালা পালপাড়া এলাকার বিষ্ণুপদ পালের ছেলে। আহত মো. ফরিদুল ইসলাম পাংশা পৌর শহরের মাগুরাডাঙ্গী গ্রামের ইউনূস মুন্সির ছেলে।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ফরিদুল ইসলাম জানান, তারা কুমারখালী থেকে মোটরসাইকেলে করে ফিরছিলেন। ভট্টাচার্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি বালুবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি ট্রাকের সামনে পড়ে যায়। এ সময় বালুভর্তি ট্রাকটি মোটরসাইকেলের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই চালক দেবু কুমার পালের মৃত্যু হয়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেবু কুমার পাল এলাকা ছাড়া ছিলেন। একটি নামযজ্ঞ অনুষ্ঠানে যোগ দিতে তিনি গতকাল বাড়িতে আসেন। শনিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর বিকেলে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি স্থানীয়রা আটক করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy