ঢাবি মেডিকেল সেন্টারে গিয়ে দেখি কেউ নেই, ফুল দিতে গেছেন: আসিফ নজরুল

অনলাইন ডেস্ক

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেডিকেল সেন্টারে গিয়ে চিকিৎসা দেওয়ার কাউকে পাননি বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল। তারা বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগ পাওয়া কর্তাব্যক্তিদের ফুল দিতে যাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

2026-05-10T13:36:08+00:00
2026-05-10T13:36:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাবি মেডিকেল সেন্টারে গিয়ে দেখি কেউ নেই, ফুল দিতে গেছেন: আসিফ নজরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১:৩৬ পিএম   (ভিজিট : ৫০)
সাবেক উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল
X

সাবেক উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেডিকেল সেন্টারে গিয়ে চিকিৎসা দেওয়ার কাউকে পাননি বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল। তারা বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগ পাওয়া কর্তাব্যক্তিদের ফুল দিতে যাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন বিষয়ে ক্লাস নিই এখন। আজ ক্লাসের পর সেখানকার মেডিকেল সেন্টারে গেলাম। অনেকক্ষণ বসে বা ঘুমিয়ে থাকলে হাটুর ওপর মাসলে খুব ব্যথা হয়। সেখানে ফিজিওথেরাপী দিতে হয়। তিনদিন দিলাম। অবস্থা একটু ভালো হলো। এরপর শুক্র-শনিবার, মেডিক্যাল সেন্টার বন্ধ।’

এ সুযোগে ব্যাথা বাড়ল জানিয়ে তিনি বলেন, ‘আজ ক্লাস শেষে তড়িঘড়ি করে মেডিকেল সেন্টারে গেলাম। দেখি, ফিজিওথেরাপী দেওয়ার কেউ নেই সেখানে। আরো অনেকেই নেই। জানা গেলো ঢাবির অতি উচ্চপদে নতুন একজন নিয়োগ পেয়েছেন। তাকে ফুল দিতে গেছেন তারা।’

নতুন উচ্চপদধারীরা ছোট ভাই তুল্য উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ‘তারা ভালো গবেষক ও পরোপকারী মানুষ। তিনি ঘোষণা দিয়েছিলেন ফুলের শুভেচ্ছা নেবেন না। তারপরও এ অবস্থা। বারান্দা ভর্তি ঘোরাফেরা করছে রোগী, সাথের লোকজন। ফুলের সুবাস নেই, ঘাম আর কষ্টের গন্ধ সেখানে।’

  বিষয়:   ঢাকা বিশ্ববিদ্যালয়  মেডিকেল সেন্টার  সাবেক উপদেষ্টা 

Loading...
Loading...

শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy