ঈশ্বরদীতে ইয়াবাসহ পিতা-পুত্র আটক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

ঈশ্বরদীতে ২০০ পিস ইয়াবাসহ পিতা ও পুত্রকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।শনিবার (৯ মে) রাত সোয়া

2026-05-10T14:26:37+00:00
2026-05-10T14:26:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈশ্বরদীতে ইয়াবাসহ পিতা-পুত্র আটক
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ২:২৬ পিএম   (ভিজিট : ২৫)
ঈশ্বরদীতে ইয়াবাসহ পিতা-পুত্র আটক
X

ঈশ্বরদীতে ইয়াবাসহ পিতা-পুত্র আটক

ঈশ্বরদীতে ২০০ পিস ইয়াবাসহ পিতা ও পুত্রকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

শনিবার (৯ মে) রাত সোয়া ৮টার দিকে ঈশ্বরদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক কর হয়। 

গ্রেফতারকৃত মোঃ ভট্টু (৪৫) ও তার ছেলে মোঃ নূর ইসলাম শিমুল (২০) উপজেলার সাড়া ফরাজীপাড়া এলাকার বাসিন্দা।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রেজিনূর রহমানের তত্ত্বাবধানে ডিবির ওসি মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম ঈশ্বরদীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিল।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকায় ভট্টুর ফার্নিচারের দোকানের সামনে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ভট্টু ও তার ছেলে শিমুল পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা ঘটনাস্থল থেকেই তাদের আটক করেন।

পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে ভট্টুর হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়েছে।

ডিবির ওসি মো. রাশিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন স্থানে মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy