শ্রীমঙ্গলে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে গ্রামীণ সড়ক পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গ্রামীণ অবকাঠামো

2026-05-10T15:44:06+00:00
2026-05-10T19:15:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে গ্রামীণ সড়ক পুনঃনির্মাণ কাজের উদ্বোধন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৩:৪৪ পিএম  আপডেট: ১০.০৫.২০২৬ ৭:১৫ পিএম  (ভিজিট : ৪৫)
শ্রীমঙ্গলে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে গ্রামীণ সড়ক পুনঃনির্মাণ কাজের উদ্বোধন
X

শ্রীমঙ্গলে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে গ্রামীণ সড়ক পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবে এ প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

শনিবার বিকেল ৪টায় উপজেলার রাধানগর এলাকায় “গ্রামীণ সড়ক পুনঃনির্মাণ প্রকল্প-২” এর আওতায় শ্রীমঙ্গল জিসি (রাধানগর)–মোহাজেরাবাদ বাজার হয়ে বিষামনি বাজার সড়কের ৫৮৬০ মিটার পুনর্বাসন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী, বিএনপি নেতা মো. ইয়াকুব আলী, উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রকিবসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

প্রকল্প সূত্রে জানা যায়, প্রায় ৫ কোটি ৮৫ লাখ ৫২ হাজার ৫৫১ টাকা ব্যয়ে সড়কটির পুনঃনির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। কাজ শেষ হলে স্থানীয় জনগণের যোগাযোগ ব্যবস্থা আরও সহজতর হবে এবং কৃষিপণ্য পরিবহনসহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy