ধামরাইয়ে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেল কোরবানির দুই ষাঁড়

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাইয়ে গোয়ালঘরে আগুন লেগে কোরবানির ঈদ উপলক্ষে লালন-পালন করা দুটি পূর্ণবয়স্ক ষাঁড় গরু পুড়ে মারা গেছে। এ

2026-05-10T16:06:45+00:00
2026-05-10T16:06:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেল কোরবানির দুই ষাঁড়
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৪:০৬ পিএম   (ভিজিট : ৭৯)
ধামরাইয়ে গোয়ালঘরে আগুন
X

ধামরাইয়ে গোয়ালঘরে আগুন

ঢাকার ধামরাইয়ে গোয়ালঘরে আগুন লেগে কোরবানির ঈদ উপলক্ষে লালন-পালন করা দুটি পূর্ণবয়স্ক ষাঁড় গরু পুড়ে মারা গেছে। এ ঘটনায় একটি গাভীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। 

শনিবার রাতে উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত পৌনে ১১টার দিকে নান্নার গ্রামের বাসিন্দা রশিদ আলীর গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকে অসাবধানতাবশত আগুনের সৃষ্টি হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস জানায়, গোয়ালঘরে রান্নার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ শুকনা জ্বালানি সংরক্ষণ করা ছিল। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘন ধোঁয়ার সৃষ্টি হয়। আগুনে কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত দুটি ষাঁড় গরু পুড়ে মারা যায়। তবে একটি গাভীকে উদ্ধার করা সম্ভব হয়।

ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খান বলেন, এ ঘটনায় আনুমানিক সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার করা সম্পদের মূল্য প্রায় দুই লাখ টাকা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy