আইভীর পাঁচ মামলায় জামিন বহাল

বুলেটিন ডেস্ক

আইন-আদালত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দায়ের করা পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করা হয়েছে।

2026-05-10T16:14:07+00:00
2026-05-10T16:14:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আইভীর পাঁচ মামলায় জামিন বহাল
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৪:১৪ পিএম   (ভিজিট : ৬০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। 

আজ রোববার (১০ মে) রাষ্ট্রপক্ষের করা পৃথক পাঁচটি লিভ টু আপিল খারিজ করে দেন দেশের সর্বোচ্চ আদালত। এর ফলে হাইকোর্ট থেকে পাওয়া জামিন বহাল থাকছে আইভীর।

গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মোট ১২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে সাতটি মামলার এজাহারে তার নাম ছিল না। তবে এক বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মামলাগুলোর তদন্ত শেষ হয়নি।

২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন আইভী। পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর টানা তিনবার মেয়র নির্বাচিত হন তিনি।




  বিষয়:   সেলিনা হায়াৎ আইভী  আপিল বিভাগ  নারায়ণগঞ্জ সিটি করপোরেশন  Legal Update  Appellate Division  Narayanganj Politics  Bail News  Ivy Bail News  Supreme Court Bangladesh 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy