এসএসসি পরীক্ষার নবম দিনে অনুপস্থিত ৩১ হাজার ৮৯৮ জন

অনলাইন ডেস্ক

শিক্ষা

নবম দিনের এসএসসি ও সমমান পরীক্ষায় আজ নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট

2026-05-10T17:48:37+00:00
2026-05-10T17:48:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এসএসসি পরীক্ষার নবম দিনে অনুপস্থিত ৩১ হাজার ৮৯৮ জন
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৫:৪৮ পিএম   (ভিজিট : ১২২)
এসএসসি পরীক্ষার নবম দিনে অনুপস্থিত ৩১ হাজার ৮৯৮ জন
X

এসএসসি পরীক্ষার নবম দিনে অনুপস্থিত ৩১ হাজার ৮৯৮ জন

নবম দিনের এসএসসি ও সমমান পরীক্ষায় আজ নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৩১ হাজার ৮৯৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। সেই সঙ্গে সারা দেশে মোট ৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১০ মে) আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, আজ সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা বোর্ডে হাদিস শরিফ এবং কারিগরি বোর্ডে রসায়ন-২ পরীক্ষা হয়েছে।

আজকের পরীক্ষায় মোট ১৫ লাখ ৪০ হাজার ৫৭১ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা ছিল। কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১৫ লাখ ৮ হাজার ৬৬৩ জন।

এর মধ্যে ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিল ৩ হাজার ৫০১ জন। কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ছিল ১ হাজার ৩০৬ জন।

যশোর বোর্ডে অনুপস্থিত ছিল ১ হাজার ৬২৮ জন। রাজশাহী বোর্ডে অনুপস্থিত ছিল ১ হাজার ৯৬৮ জন। চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ছিল ১ হাজার ২১৩ জন। বরিশাল বোর্ডে অনুপস্থিত ছিল ১ হাজার ৩৫৯ জন।

দিনাজপুর বোর্ডে অনুপস্থিত ছিল ১ হাজার ৩৬৩ জন। ময়মনসিংহ বোর্ডে অনুপস্থিত ছিল ৯৭৭ জন এবং সিলেট বোর্ডে ৭৯৮ জন।

এর মধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিতি লক্ষ করা গেছে মাদরাসা শিক্ষা বোর্ডে। এই বোর্ডে ২ লাখ ৫৪ হাজার ৮১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ হাজার ৭৯৭ জন অনুপস্থিত ছিল, যা মোট পরীক্ষার্থীর ৫ দশমিক ৪১ শতাংশ। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ৩ হাজার ৯৮৮ জন।

বোর্ডের তথ্য অনুযায়ী, আজকের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় সারা দেশে বহিষ্কার হওয়া ৯ জনের মধ্যে মাদরাসা বোর্ডে ৩ জন, ঢাকা ও যশোর বোর্ডে ২ জন করে এবং সিলেট ও কারিগরি বোর্ডে ১ জন করে পরীক্ষার্থী হয়েছে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy