ময়মনসিংহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহ হত্যা মামলার ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬

2026-05-10T18:29:30+00:00
2026-05-10T18:29:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৬:২৯ পিএম   (ভিজিট : ৫৩)
ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালত
X

ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালত

ময়মনসিংহ হত্যা মামলার ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন, জেলার গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামের গিয়াস উদ্দিনের তিন ছেলে শাহবাজ মিয়া (৫৮), হানিফা (৫০) ও মো. রফিকুল ইসলাম (৫৩)।

রবিবার (১০ মে) দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক ফারজানা আহমেদ এই রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারি আব্দুল মালেক তিন জনের যাবজ্জীবন কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই মামলায় ৬ অভিযুক্ত আদালতে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে বিচারক। অপর তিনজনকে খালাস দেন বিচারক।

মামলার নথির বরাত দিয়ে তিনি বলেন, ২০০৮ সালের ১০ আগস্ট সকালে জেলার গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামের ভিক্টিম নুরুল হকের বাড়ির পাশে বড়ই বাগানে একদল ছেলে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে ফুটবল নুরুল হকের টিনের বেড়ায় লাগে। এতে নুরুল হক ক্ষিপ্ত হয়ে ছেলেদের খেলা বন্ধ করে তাড়িয়ে দেয়। পরে ছেলেদের স্বজনদের শাহবাজ মিয়াসহ তার পরিবারের লোকজনকে নিয়ে এসে নুরুল হকের উপর দেশিয়ে অস্ত্র দিয়ে হামলা করে। পরে গুরুতর আহত অবস্থায় নুরুল হহকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পর নিহত নুরুল হকের ছেলে কাজল মিয়া বাদি হয়ে গফরগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলা তদন্ত করে পুলিশ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেন। সাক্ষীদের সাক্ষগ্রহণে তিন জন হত্যার সাথে জড়িত থাকার প্রমাণ মেলায় তিন জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে।

মামলায় রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁশুলি ছিলেন, অ্যাড এএইচ এম মাসুদুল আলম খান তান্না ও আসামিপক্ষে ছিলেন অ্যাড. খালেকুজ্জামান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy