গুরুদাসপুরে মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

2026-05-10T18:34:16+00:00
2026-05-10T18:34:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুরুদাসপুরে মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৬:৩৪ পিএম   (ভিজিট : ৫৩)
মতবিনিময় সভা
X

মতবিনিময় সভা

নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা হয়।

মশিন্দা ইউপি চেয়ারম্যান আব্দুল বারীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন  ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, শামীম আখতারসহ ইউপি সদস্য সালামত প্রাং, আজিম উদ্দিন, শহিদুল ইসলাম, আব্দুস সালাম, বাচ্চু হাসান প্রমুখ। এসময় ওয়ার্ডের মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন- “মাদক সেবীদের তালিকা করা সম্ভব। কিন্তু তালিকায় নাম প্রদানকারীর ব্যক্তিগত নিরাপত্তার অভাব রয়েছে। পুলিশে দিলে মাদক বিক্রেতা ও সেবনকারী প্রাণনাশের হুমকি দেয়। জেলে গিয়েও জামিনে এসে পুনরায় মাদক ব্যবসা করে। প্রশাসনের তৎপরতা, সামাজিক ও পারিবারিক সুসম্পর্ক এবং অনুশাসন না থাকার কারণে এলাকায় মাদকের ভয়াবহতা বাড়ছে। ফলে ছিনতাই ও ডাকাতিসহ নানা ঘটনা ঘটছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে ব্যাপক প্রচারনার পাশাপাশি নতুন আইন হওয়া দরকার।”

উল্লেখ্য, সম্প্রতি গুরুদাসপুর উপজেলা পরিষদের কোয়ার্টারসহ বিভিন্ন স্থানে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে উপজেলার ৬ ইউপি চেয়ারম্যানের কাছে মাদকসেবীদের তালিকা চেয়ে ৭ দিনের সময় দেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy